Bangla Panjika 2026

রাত পোহালেই দফায় দফায় ঝড়-বৃষ্টি, দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গে! আগামীকালের আবহাওয়া

গরম অনেকটা কমেছে। ঝড়-বৃষ্টির এন্ট্রিতে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে আপাতত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রাজ্যে। ৭ মে অবধি ঝড়-জলের সম্ভাবনা। সোমবার, ভোটগণনার দিন ঝড়বৃষ্টি বাড়তে পারে বলেও পূর্বাভাস। তার আগে রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানুন আবহাওয়ার আগাম আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তর বলছে রবিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর দাপট। হাওয়া অফিসের পূর্বাভাস, গোটা দক্ষিণবঙ্গেই ঝোড়ো হাওয়ার বেগ বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। সোমবার আরও বাড়বে ঝড়বৃষ্টির ডোজ। কলকাতায় জারি রয়েছে কমলা সতর্কতা। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে কিছু জেলায়। আপাতত আগামী সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা। সাথে ঝোড়ো হাওয়ার বইতে পারে।

হাওয়া অফিস বলছে, মে মাসে কম তাপমাত্রা থাকবে। হবে বাড়তি বৃষ্টিও। তাপপ্রবাহের সতর্কতা আপাতত নেই কোথাও। আগামী সাত দিনে তাপমাত্রার আর বড়সড় পরিবর্তন হবে না। আসলে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টি হচ্ছে সমানে।

এক নজরে উত্তরের আবহাওয়া

জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে রবিবার। এছাড়া উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭ মে পর্যন্ত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে। এই সব জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সতর্কতা জারি রয়েছে।

Credit – banglahunt.com

home3