
হাওড়া ডিভিশনে যাত্রীদের জন্য রয়েছে বড় খবর। আগামী সাত দিন ধরে চলবে এই ডিভিশনের কাজ। যার ফলে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি এই পাওয়ার ব্লকের ফলে যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে বলেও মনে করা হচ্ছে। এই কাজের ফলে কাটোয়া, ব্যান্ডেল, নৈহাটি ও হাওড়া শাখার ট্রেন চলাচলের ওপর প্রভাব পড়বে।
আগামী এক সপ্তাহ হাওড়া ডিভিশনে চলবে না একাধিক লোকাল ট্রেন
রেলে তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে, ৩১ মে এবং ১,২ জুন এই ৭ দিন পাওয়ার ও ট্রাফিক ব্লক করা হচ্ছে বেলা ১১টা ৩৫ থেকে এই কাজ চলবে। এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল হবে। বাতিল হওয়ার ট্রেনের সময়সূচি গুলো দেখে নিন।
২ জুন মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিট থেকে দুপুর ২.০০ পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যে কারণে বহু ট্রেন বাতিল থাকবে। অর্থাৎ আজ থেকে বাতিল থাকবে ট্রেন। গোটা সপ্তাহ জুড়ে হবে ভোগান্তি।
এছাড়াও এই কাজের ফলে কাটোয়া থেকে ট্রেন নম্বর ৩৭৭৪৮, ব্যান্ডেল থেকে ট্রেন নম্বর ৩৭৭৪৯, ৩৭৫৩৬, ৩৭২৪৪, ৩৭২৪৮, নৈহাটি থেকে ট্রেন নম্বর ৩৭৫৩৫ এবং হাওড়া থেকে ট্রেন নম্বর ৩৭২৩৩ এবং ৩৭২৩৭ বাতিল থাকবে। পাশাপাশি কাটোয়া, ব্যান্ডেল, নৈহাটি-র একাধিক ট্রেন বাতিল থাকবে।
একই সঙ্গে এই ট্রেন বাতিলের কথা আগে থেকেই ঘোষণা করা হয়েছে। যেখানে ৩৭৭৪৮, ৩৭৭৪৯, ৩৭৫৩৬, ৩৭২৪৪, ৩৭২৪৮, ৩৭৫৩৫, ৩৭২৩৩ এবং ৩৭২৩৭ নম্বর ট্রেন বাতিল থাকবে। এমনকি ২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে এবং ১ জুন সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১.০৫ মিনিট পর্যন্ত ট্রেন পরিষেবা পাওয়া যাবে না।
Credit – banglahunt.com
