Bangla Panjika 2026

জোড়া ঘূর্ণাবর্ত সাগরে, টানা ঝড়-বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে: আজকের আবহাওয়া

দফায় দফায় বৃষ্টিপাত, যার জেরে তাপমাত্রা কিছুটা কমেছে রাজ্যে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবেসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

আজ বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই সব জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। পাশাপাশি মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহ জুড়ে।

আবহাওয়া দপ্তর বলছে, উত্তাল রয়েছে সাগর। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টি হচ্ছে সমানে। মৎস্যজীবীদের জন্য সতর্কতাও রয়েছে। আগামীকাল অধিক বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়। চলতি সপ্তাহে ভিজবে কলকাতাও।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। উত্তরের সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু অংশে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সতর্কতা জারি রয়েছে। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার আপাতত বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

Credit – banglahunt.com

home3