
সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। বাংলার বাজারে গত কয়েকদিন ধরে সোনার দাম কমেছে। যার ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন আম-জনতা। প্রসঙ্গত গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। তবে চলতি সপ্তাহ থেকে সোনার দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। তবে জেনে নিন ১ মে বাজারে হলুদ ধাতুর লেটেস্ট রেট কত।
১ মে বাজারে সোনার দাম কত জানুন?
সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডসএর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। জানুন আজকের রেট।
২২ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৩৫৫ টাকা। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৩৫৫০ টাকা। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫১০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫১০০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১৫০২৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১৫০২৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪১৫০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪১৫০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪১৪০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪১৪০০ টাকা।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়।
Credit – banglahunt.com
