Bangla Panjika 2026

সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা! দক্ষিণবঙ্গে ফের শুরু ঝড়-বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে গরম। অন্যদিকে টানা ভিজছে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। যদিও বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে পড়বে না বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

আবহাওয়া দপ্তর বলছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ কোথাওই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দু-একটি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

১৯ মে-র মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাত্র। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কোথাও কোথাও। দিনের বেলায় মেঘলা আকাশে ভ্যাপসা গরম বর্তমান রয়েছে। আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকার সম্ভাবনা।

শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম থেকে বাঁচার উপায় নেই এই মুহূর্তে। আগামী দু’দিন আবহাওয়া একই রকম থাকবে আবহাওয়া। আগামীকালও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Credit – banglahunt.com

home3