Bangla Panjika 2026

জেলায় জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডবের পূর্বাভাস, কোন কোন জেলায় হুঁশিয়ারি? দেখুন লেটেস্ট আপডেট

দক্ষিণবঙ্গ জুড়ে আবারও বদলাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাড়ছে। এর পাশাপাশি গরম ও অস্বস্তিকর আবহাওয়াও বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে।

পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে অনুমান। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই আবহাওয়া বজায় থাকতে পারে।

আবহাওয়ার এই পরিবর্তনের সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

home3