
ফের ঝড়-বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। ভ্যাপসা গরমের বদলে আকাশ কালো করে নামছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে, ফের বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার কারণে গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়-বৃষ্টি হবে।
আজ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সহ সব জেলাই ভিজতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদে।
আপাতত শহর কলকাতার তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে সামান্য কম থাকতে পারে। গত কিছুদিনে গরমের দাপট কিছুটা কমলেও ভ্যাপসা আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে। আবার আজ থেকে শুক্রবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে বহাল থাকবে আর্দ্রতা জনিত অসস্তি।

মঙ্গলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সাথে কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি আজ থেকে তাপমাত্রা বাড়বে ক্রমশ।
এক নজরে উত্তরের আবহাওয়া
হাওয়া অফিস বলছে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রায় সব জেলাতেই বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে ঝোড়ো হাওয়ার গতিবেগ। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক জেলায়।
Credit – banglahunt.com
