Bangla Panjika 2026

আজ বিশ্রাম, দক্ষিণবঙ্গে সোম থেকে ফের বৃষ্টির পূর্বাভাস: আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। ঝড়-বৃষ্টির পালা কাটিয়ে মেজাজ বদলাচ্ছে আবহাওয়ার। আবহাওয়া দপ্তর বলছে রাজ্যে আগামী ৭ দিন বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া? জানুন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সোম এবং মঙ্গলবার গরম ও অস্বস্তির কারণে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এরপর বুধবার এবং বৃহস্পতিবার গরম ও অস্বস্তির কারণে সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে।

আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সেভাবে পূর্বাভাস নেই।

সোমবার নাগাদ অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সামান্য ভিজতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি চলবে। পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজও। পাশাপাশি বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ মূলত ওপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে উত্তরের জেলাগুলিতে। একইসাথে পাল্লা দিয়ে সাতদিনে সর্বোচ্চ ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রাও।

source – banglahunt.com

home3