
ভোটের মধ্যে আবহাওয়ারও উত্তাপ ক্রমে বাড়ছে। দক্ষিণবঙ্গে উর্দ্ধমুখী তাপমাত্রা। তবে আজ থেকে তা কমবে। রবিবার থেকে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে এই পূর্বাভাস। কোথায় কোথায় বৃষ্টি হবে? দেখে নিন তালিকা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাসও জারি হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আজ ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ রবিবার এবং আগামীকাল সোমবার কালবৈশাখীর প্রবল সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। ঝড়-বৃষ্টির কারণে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এক নজরে উত্তরের আবহাওয়া
আজ ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুলি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। সোমবার পর্যন্ত চলবে ভারী বর্ষণ। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। সাথে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
Credit – banglahunt.com
