
বাঙালির রান্নাঘরে ছোলার ডালের জনপ্রিয়তা বহুদিনের। লুচি, পরোটা কিংবা ভাত—সবকিছুর সঙ্গেই এই ডাল জমে যায় দারুণভাবে। কিন্তু অনেক সময় দেখা যায়, ডাল ভালোভাবে সেদ্ধ হতে বেশ সময় লাগে। ঠিকমতো নরম না হলে স্বাদও তেমন আসে না। তবে কিছু সহজ ঘরোয়া উপায় জানলে খুব কম সময়েই ছোলার ডাল সুন্দরভাবে সিদ্ধ করা সম্ভব।
কম সময়ে ছোলার ডাল নরম করার সহজ কৌশল
সাধারণত ছোলার ডাল সেদ্ধ করতে প্রেসার কুকার ব্যবহার করা হয়। রান্নার সময় কুকারের জলের মধ্যে একটি পরিষ্কার সুপারি বা ছোট তামার কয়েন ফেলে দিলে ডাল দ্রুত সেদ্ধ হতে সাহায্য করে।
পদ্ধতিটিও বেশ সহজ। ডাল ধুয়ে কুকারে দেওয়ার পর জলের সঙ্গে একটি ধোয়া সুপারি বা ছোট তামার কয়েন যোগ করুন। তারপর কুকারের ঢাকনা বন্ধ করে স্বাভাবিকভাবে সিটি দিন।
এতে নাকি তুলনামূলক কম সময়েই ডাল ভালোভাবে নরম হয়ে যায়। ডাল সিদ্ধ হয়ে গেলে অবশ্যই সুপারি বা তামার টুকরোটি তুলে ফেলতে হবে।
তামা তাপ দ্রুত পরিবহন করতে পারে, ফলে জলের তাপ ডালের ভেতর পর্যন্ত সহজে পৌঁছে যায়। আবার সুপারির কিছু প্রাকৃতিক উপাদান জলের স্বাভাবিক গুণে পরিবর্তন এনে ডাল দ্রুত নরম হতে সাহায্য করতে পারে।
