Bangla Panjika 2026

উত্তর ভারত থেকে উত্তরবঙ্গে যাতায়াত আরও সহজ, শুরু অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবা

গণপরিবহনের অন্যতম মাধ্যম হলো ট্রেন। যাওয়ার জন্য মানুষ ট্রেনের ওপর ভরসা করে থাকেন। পাশাপাশি ভারতীয় রেলওয়ে অমৃতসর ও নিউ জলপাইগুড়ির মধ্যে নিয়মিতভাবে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবায় শুরু করেছে। এরফলে যাত্রীদের মধ্যে যাতায়াত ব্যবস্থা অনেকটা সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস চালু

জানা যায়, অমৃতসর স্টেশনে এই ট্রেনের শুভ সূচনা করেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাননীয় কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী শ্রী রভনীত সিং। ট্রেনটি নং ১৪৬৬৪/১৪৬৬৩ অমৃতসর–নিউ জলপাইগুড়ি–অমৃতসর সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করবে।

নিয়ম অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার অমৃতসর থেকে এবং প্রতি শনিবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। যাত্রীদের সুবিধার জন্য ১৪ মে, ২০২৬ থেকে ট্রেন নং ১৪৬৬৪ প্রতি বৃহস্পতিবার দুপুর ১২:৪৫-এ অমৃতসর থেকে রওনা দেবে এবং শনিবার ভোর ৪:১৫-এ নিউ জলপাইগুড়ি পৌঁছবে।

ফেরার পথে, ১৬ মে, ২০২৬ থেকে ট্রেন নং ১৪৬৬৩ প্রতি শনিবার সকাল ৮:০০-এ নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে। সোমবার ভোর ২:২০-এ অমৃতসরে পৌঁছবে।

এই ট্রেনটি উভয় দিকের যাত্রাপথে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি জংশন, বাগডোগরা, আরারিয়া, রাঘোপুর, সাকরি জংশন, রক্সৌল জংশন, নরকাটিয়াগঞ্জ জংশন, গোরখপুর, বারহনি, গোন্ডা জংশন, সীতাপুর জংশন, বরেলি, সাহারানপুর জংশন এবং লুধিয়ানা জংশন। মোট ২২টি কোচ বিশিষ্ট এই অমৃত ভারত এক্সপ্রেস যাত্রীদের আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমণ পরিষেবা প্রদান করবে।

Credit – banglahunt.com

home3