Bangla Panjika 2026

শনিতে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, জেলায় জেলায় কড়া সতর্কতা, আবহাওয়ার খবর

মে মাস জুড়ে ঝড়-বৃষ্টি বেশি হবে, তেমনটা পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। আর সেই মত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে রাজ্যের জেলায় জেলায়। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় এদিনও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তর বলছে, ওডিশা ও মধ্যপ্রদেশে ফুঁসছে দু’টি ঘূর্ণাবর্ত। ছত্তিসগড় থেকে মণিপুর পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে। আর বৃষ্টি হচ্ছে।

আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সহ সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে একাধিক জেলায়।

পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া এই চার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি হয়েছে সতর্কতা। ৯ এপ্রিল ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায়।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির দাপট বহাল থাকবে এদিন। অধিকাংশ জায়গায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। সাথে থাকতে পারে দমকা হাওয়ার দাপট।

Credit – banglahunt.com


home3