Bangla Panjika 2026

মে-এর প্রথম সপ্তাহে ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

 ফের বাড়ল সোনার দাম। এর ফলে মধ্যবিত্তের পকেটে চাপ পড়তে শুরু করেছে। পাশাপাশি যেহেতু চলছে বিয়ের মরশুম। এই সময় বহু মানুষই গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। কিন্তু বর্তমানে যে পরিমাণে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তাতে গহনা কেনা স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষদের কাছে। আর আপনিও যদি বর্তমান সময়ে গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

বিয়ের মরশুমে সোনার দাম ঊর্ধ্বমুখী জানুন আজকের রেট

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। আবার শুধুমাত্র সোনা গহনা হিসাবে নয়, মধ্যবিত্তের সঞ্চয়ের অন্যতম মাধ্যম হয়। কারণ, সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। তো দেখে নিন আজকের লেটেস্ট রেট।

২২ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৪৮০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৪৮০০ টাকা। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫২৩৫ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫২৩৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১৫১৬০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১৫১৬০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫৫৬৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫৫৬৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫৫৫৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫৫৫৫০ টাকা।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। তাই ২৪ ক্যারেট সোনার দাম বরাবর বেশি থাকে।

Credit – banglahunt.com

home3