
সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বুধবার সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। জেনে নিন আজকের লেটেস্ট রেট।
বুধবার সোনার দামে বড় পতন জানুন আজকের রেট
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। দেখুন আজকের লেটেস্ট রেট।
২ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৩০৫ টাকা। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৩০৫০ টাকা। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫০৫৫ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫০৫৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১৪৯৮০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১৪৯৮০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪০৫০টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪০৫০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪০৪০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪০৪০০ টাকা।
সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডসএর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন।
Credit – banglahunt.com
