Bangla Panjika 2026

রাত নামলেই বদলে যায় এই জায়গার রূপ, একবার গেলে মনে থাকবে সারাজীবন, গরমের ছুটিতে ঘুরে আসুন

এবারের গরমের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন তা ভেবে উঠতে পারছেন না। তাছাড়া গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা উঠলে সবার আগে মাথায় আছে উত্তরবঙ্গের কথা। তবে উত্তরবঙ্গে যে পরিমাণে পর্যটকদের সংখ্যা বাড়ছে। সেখানে দাঁড়িয়ে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুযোগ খুব একটা পাবেন না। কিন্তু আজকের প্রতিবেদনে এমন একটি জায়গা রইল যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। যেখানে গেলে আপনার মনে হবে এ কোন এক অলৌকিক জগত।

ভ্রমণে নতুন অভিজ্ঞতা, এক রাত কাটান এই ড্রিমি গন্তব্যে

খৈত পর্বত অবস্থিত উত্তরাখণ্ডের শান্ত, পাহাড়ি গ্রামে। চারপাশে ঘন সবুজ বন, দূরে বরফঢাকা শৃঙ্গ আর নীরবতার মধ্যে প্রকৃতির এক মায়া ছড়িয়ে আছে। এই পাহাড়ে নাকি পরীরা বাস করে।

এখানকার বহু স্থানীয়দের দাবি, ভোর বা সন্ধেয় তাঁরা অদ্ভুত আলো কিংবা ছায়ামূর্তি দেখতে পেয়েছেন। যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে এই রহস্যই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। খৈত পর্বতের আসল আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য।

এছাড়াও এখানে বিস্তীর্ণ ময়দান, পাইন ও ওক গাছের বন এবং রঙিন বুনো ফুলের সমাহার চোখে পড়ে। ট্রেকিংপ্রেমীদের জন্য এটি এক স্বর্গ।নিজের সঙ্গে সময় কাটানোর জন্য এটি এক অনন্য জায়গা। মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর, এখানে যাওয়ার সেরা সময়।

পাশাপাশি এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ এতটাই উপভোগ করতে পারবেন। যে শহরের কোলাহল নিমিষে আপনি ভুলে যাবেন। তাই এবারের গরমের ছুটিতে একবার এখান থেকে ঘুরে আসতে পারেন।

Credit – banglahunt.com

home3