Bangla Panjika 2026

গরমে শুধু ‘ওআরএস’-ই ভরসা? এই ৫ খাবার খেলেও বজায় থাকবে ইলেক্ট্রোলাইটের সমতা

প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখতে সবচেয়ে জরুরি হলো পর্যাপ্ত জল পান করা। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে শুধু জলই নয়, প্রয়োজনীয় খনিজ উপাদানও বেরিয়ে যায়। এর ফলে শরীরে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। তখন ক্লান্তি, মাথাব্যথা, দুর্বলতা বা পেশিতে টান ধরার মতো সমস্যা তৈরি হয়।

এই সময় চিকিৎসকেরা নিয়মিত ওআরএস খাওয়ার পরামর্শ দেন। কারণ ওআরএস শরীরে হারিয়ে যাওয়া ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। পাশাপাশি নুন-চিনির জল, লেবুর শরবত বা ডাবের জলও উপকারী। তবে এমন কিছু খাবারও রয়েছে, যা প্রাকৃতিকভাবেই শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

কলা

কলায় প্রচুর পটাশিয়াম থাকে, যা শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি পেশির স্বাভাবিক কার্যকারিতা ঠিক রাখে এবং শরীরে তরলের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে।

তরমুজ

গরমকালের অন্যতম উপকারী ফল তরমুজ। এতে প্রায় ৯০ শতাংশের বেশি জল থাকে। পাশাপাশি পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। নিয়মিত তরমুজ খেলে শরীর সতেজ থাকে।

টকদই

টকদই শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজমেও উপকারী। এতে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান থাকে, যা শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহায়ক। চাইলে দইয়ের পাশাপাশি ঘোল বা লস্যিও খেতে পারেন।

কাঁচা টম্যাটো

টম্যাটোতে প্রচুর জল ও খনিজ উপাদান থাকে। এটি শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং পেশির কার্যকারিতাও সচল রাখে। কাঁচা টম্যাটো খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।

পালংশাক

পালংশাকে আয়রন, ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এগুলি শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই গরমের সময়েও পরিমাণমতো পালংশাক খাওয়া উপকারী হতে পারে।

home3