Bangla Panjika 2026

শুধু নীলষষ্ঠীর ব্রত পালন করলেই হবে না, সন্তানের ভাল চেয়ে ওই দিন মেনে চলুন ৮টি টোটকা

আগামী সোমবার নীল পুজো। চৈত্র সংক্রান্তির আগের দিনই এই ব্রত পালিত হয়। সাধারণত মায়েরা সন্তানের সুস্থতা, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করে থাকেন। বিশ্বাস করা হয়, নিয়ম মেনে এই ব্রত পালন করলে সন্তানেরা সুখ, শান্তি ও সুরক্ষায় থাকে।

নীলষষ্ঠীর ব্রতের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেগুলি যথাযথভাবে পালন করার পাশাপাশি, কয়েকটি বিশেষ উপায় মেনে চললে ফল আরও ভালো পাওয়া যায়।

১) শিবলিঙ্গে গঙ্গাজল, কাঁচা দুধ, ডাবের জল, ঘি, মধু, সামান্য হলুদের রস এবং সামান্য বেদানার রস একসঙ্গে মিশিয়ে অভিষেক করুন।

২) এই দিন শিবকে বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল অর্পণ করুন। সব ফুল একসঙ্গে না পেলেও চলবে, তবে অন্তত একটি ফুল অবশ্যই দিতে হবে।

৩) নীলষষ্ঠীর পুজোয় পাঁচ রকম নৈবেদ্য অবশ্যই নিবেদন করতে হবে।

৪) গরমকালে যেসব ফল সহজলভ্য, যেমন — বেল, তরমুজ, ডাব, শসা — এগুলি শিবকে নিবেদন করুন।

৫) মায়েরা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় পুজো সম্পন্ন করে তারপর আহার গ্রহণ করেন। নীলষষ্ঠীর বাতি জ্বালানোর পর জল পান করার প্রথা রয়েছে। এতে সন্তানেরা ভালো থাকে বলে মনে করা হয়।

৬) এই দিন যতটা সম্ভব ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন।

৭) সন্ধ্যাবেলা শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান।

৮) এই দিন অন্নজাতীয় খাবার বা ভাজা-পোড়া কোনো খাবার না খাওয়াই ভালো।

নিলষষ্ঠী

নীলষষ্ঠীতে কেন শিবের পুজো করা হয়? কেন এই দিনটি নিলষষ্ঠী নামে পরিচিত জানুন

home3