Bangla Panjika 2026

FB Insta Down : হঠাৎ করে ডাউন ফেসবুক- ইনস্টাগ্রাম, নেপথ্যে কী কারণ ?

Facebook Auto Logout : ফেসবুকে বড় সমস্যা। বিশ্বজুড়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। অনেকেরই অটো লগ আউট হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। তা আর রিকভরা করা যাচ্ছে না।

Facebook Auto Logout : ফেসবুকে বড় সমস্যা (FB Insta Down)। বিশ্বজুড়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। অনেকেরই অটো লগ আউট হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। তা আর রিকভার করা যাচ্ছে না। তবে শুধু ফেসবুকই (Facebook) নয়, ইনস্টাগ্রাম (Instagram), থ্রেড ও মেসেঞ্জারেও (Messenger) একই সমস্যা (Facebook Instagram Down) দেখা যাচ্ছে।

বিশ্বজুড়ে এই সমস্যা

ভারত ছাড়াও আমেরিকা, ইউরোপ ছাড়াও বিশ্বের অনেক জায়গায় দেখা দিয়েছে এই সমস্যা। রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে সবার মোবাইল বা সিস্টেমে হয়েছে এই সমস্যা। সার্ভারের সমস্যা থেকেই এই বিপত্তি, বলছে সাইবার বিশেষজ্ঞরা। ফেসবুক খুললেই এখন সেশন এক্সপায়ার্ড বলছে।

কী বলছে ডাউন ডিটেক্টার

সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট ট্র্যাকিং সাইট Downdetector.com. বলছে, ইতিমধ্যেই ফেসবুকের 300,000 টিরও অ্যাকাউন্টে এই সমস্য়া তৈরি হয়েছে।  যেখানে ইনস্টাগ্রামের 20,000 টিরও বেশি অ্যাকাউন্ট এই ঘটনায় সমস্যার মুখে পড়েছে। এখনও পর্যন্ত মেটার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

home3