
প্রজাতন্ত্র দিবস। দেশের জন্য নতুন করে গর্বিত হওয়া যায়। তাই শুভেচ্ছাবার্তা পাঠাতেই হয় অন্যদের। তেমনই কিছু সুন্দর বার্তা জেনে নিন এখান থেকে।
প্রজাতন্ত্র দিবসের সকালে এই প্রতিজ্ঞাই করি যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ তৈরি করতে পারি। তার জন্য আমরা সব রকমের চেষ্টা করব। শুভ প্রজাতন্ত্র দিবস।
আজ গণতন্ত্র দিবস। আজ সেই মানুষদের কথা স্মরণ করার দিন, যাঁরা দেশের স্বাধীনতা অর্জনের জন্য প্রাণ দিয়েছেন। শুভ প্রজাতন্ত্র দিবস।
এই দেশই আমাদের মা, আমাদের বাসস্থান। ভারতের সব মানুষ আমাদের পরিবার। দেশের সংস্কৃতির জন্য আমরা গর্বিত। শুভ প্রজাতন্ত্র দিবস।
আসো, আজকের দিনকে আর সুন্দর করে তোলার অঙ্গীকারে আবদ্ধ হই। সংবিধানের প্রতি আবার শ্রদ্ধা জানাই। সেই মানুষদেরও প্রণাম, যাঁদের দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি এই সংবিধান। শুভ প্রজাতন্ত্র দিবস।
২০০ বছর পরাধীনতার বিনিময়ে ভারতে এই স্বাধীনতা। বড় দামি এই স্বাধীনতা। রক্ত-ঘাম-প্রাণের বিনিময়ে পাওয়া। একে রক্ষা করা আমাদেরই কর্তব্য। শুভ প্রজাতন্ত্র দিবস।
তোমায় ও তোমার পরিবারকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। জয় হিন্দ। প্রজাতন্ত্র দিবসে ভারতের মহান বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট।
