Bangla Panjika 2026

গরম আর অস্বস্তি কাটিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, শুক্র থেকেই আবহাওয়ার বদল রাজ্যে

দক্ষিণবঙ্গে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে একাধিক জেলায়। সবমিলিয়ে সকাল থেকে রাত, অস্বস্তি বহাল। আবহাওয়া দপ্তর বলছে, গরমের মাঝেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। আজ অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কিছু কিছু জেলা ভিজতে পারে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে।

আবহাওয়া দপ্তর বলছে, ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের মত পরিস্থিতি থাকবে। স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রা। এরপর শনিবার থেকে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

আজ শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ও রবিবার বৃষ্টির দাপট বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়বে শনিবার থেকে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়িতে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ মূলত ওপরের দিকের জেলাগুলিতে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। চলবে সোমবার পর্যন্ত।

Credit – banglahunt.com

home3