Bangla Panjika 2026

বুধে আরও বাড়বে বৃষ্টি? কোন কোন জেলায় ঝড় উঠবে? আবহাওয়ার আগাম খবর

গরম বাড়ছে, এদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির ডবল ডোজ। মঙ্গলেও দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল পয়লা এপ্রিল, মাসের প্রথম দিনেও কী দোসর হবে কালবৈশাখী ঝড়? কোথায় কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আবহাওয়া দপ্তর বলছে, আগামীকাল থেকে বৃষ্টির দাপট কমবে। বুধে বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতে। বাকি অন্যান্য জেলা ভিজবে না।

বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দোসর হতে পারে দমকা বাতাস। এরপর ৪ এপ্রিল অবদি আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। ৫ তারিখ ফের ভিজতে পারে রাজ্য। এদিন দক্ষিণবঙ্গের মূলত ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। বাকি শুকনো থাকবে আবহাওয়া।

তার আগে আজ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ৫ এপ্রিল পর্যন্ত চলবে। অধিক বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়ে।

source – banglahunt.com

home3