
পুরুলিয়াবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ এবার পুরুলিয়া থেকে নতুন সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও চলতি বছর এর প্রথম থেকে একগুচ্ছ রেল সংক্রান্ত পরিষেবা চালু করেছেন প্রধানমন্ত্রী। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হচ্ছে বলে মনে করা হয়। যার মধ্যে রয়েছে ছটি অমৃত ভারত স্টেশনের শিলান্যাস। তেমনি রয়েছে পুরুলিয়া থেকে সরাসরি আনন্দবিহার রুটের ট্রেন।
পুরুলিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস পরিষেবা শুরু, সময়সূচি জানুন
নতুন এই ট্রেনটি উদ্বোধনের ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধার জনক হলো বলে মনে করা হচ্ছে। এছাড়াও পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে ১৪০২১ পুরুলিয়া আনন্দ বিহার এক্সপ্রেস প্রতি শুক্রবার বিকেল ৫:০০ পুরুলিয়া থেকে ছাড়বে। যা পরের দিন রাত ১১:১০ মিনিটে আনন্দবিহার টার্মিনালে পৌঁছবে।
এবার এক নজরে এই নতুন ট্রেনের টাইম টেবিল দেখে নিন:
ফিরতি পথে ১৪০২২ আনন্দ বিহার -পুরুলিয়া এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার ভোর ৫টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে ছাড়বে। পরের দিন সকাল ১০: ৪০ মিনিটে ট্রেনটি পুরুলিয়া পৌঁছবে।

ট্রেনটি কোন কোন স্টেশনে দাঁড়াবে?
এই ট্রেনটি যাত্রাপথে ট্রেনটি মুরি, রাঁচি, লোহারদাগা, টোরি, বারওয়াডিহ, লাতেহার, ডাল্টনগঞ্জ, গড়ওয়া রোড, জাপলা, দেহরি অন সোন, সাসারাম, ভাবুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, বারাণসী, অযোধ্যা ক্যান্ট, লখনউ, বেয়ারেলি এবং মোরাদাবাদ স্টেশনে থামবে এই ট্রেন।
এছাড়াও নতুন এই ট্রেনটি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করবে। এই ট্রেন পরিষেবার মাধ্যমে রাজ্যগুলির মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে। ট্রেনটি পরিবার, পড়ুয়া ও কর্মজীবী মানুষের মধ্যে সরাসরি ও সফরের সুযোগ করে দেবে।
যার ফলে সাধারণ নাগরিকদের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনস্থানে যাওয়া সহজ হবে। বিশেষ করে তীর্থযাত্রী ও প্রবীণ নাগরিকদের সুবিধা হবে। নতুন ফ্রেন্ড ঘোষণা হওয়ায় যথারীতি খুশি হয়েছেন যাত্রীরা।
source – banglahunt.com
