Bangla Panjika 2026

ভর্তা-ভাজা নয় বেগুনের নতুন রূপ কোফতা, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি

ভর্তা-ভাজা নয় বেগুনের নতুন রূপ কোফতা | Begun Kofta Recipe
Begun Kofta
স্পেশাল রেসিপি

প্রস্তুতি

২০ মি.

রান্না

২৫-৩০ মি.

পরিবেশন

৩-৪ জন

শীতকাল প্রায় চলেই গিয়েছে। পাশাপাশি বাজারে বেগুনের দেখা সেইভাবে মিলছে না। কিন্তু আপনি বাজারে গিয়ে যদি নরম বেগুন দেখতে পান তাহলে অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসেন পোড়া খাবার জন্য।

নতুনত্ব কোন কিছু খাবার ইচ্ছে থাকলে বানিয়ে ফেলতে পারেন বেগুন দিয়ে এই রেসিপিটি। যা আমিষ কোন পদের থেকে কম যায় না। দেখে নিন কিভাবে বেগুন দিয়ে বানিয়ে ফেলবেন বেগুনের কোফতা।

প্রয়োজনীয় উপকরণ

কোফতার জন্য:

গ্রেভির জন্য:

তৈরি করার পদ্ধতি

কোফতা প্রস্তুতকরণ

প্রথমে বেগুন ধুয়ে গ্রেটারের সাহায্য গ্রেট করে নিন। এরপর তার মধ্যে আদা, কাঁচালঙ্কা, ধনেপাতাকুচি, বাদামের টুকরো ও স্বাদমতো নুন দিন। তারপর বেসন দিয়ে মেখে কোফ্‌তার মতো গোল আকার দিন।

কোফতা ভাজা ও ফোড়ন

কড়াইতে তেল গরম হলে কোফ্‌তাগুলি লাল করে ভেজে তুলে নিন। এবার ওই কড়াইতে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিন।

গ্রেভি ও পরিবেশন

আদা, হলুদ, কাঁচালঙ্কাবাটা সামান্য জলে গুলে কড়াইতে দিয়ে দিন। মশলা কষে গেলে টম্যাটো বাটা ও কাজুবাটা দিয়ে কষতে থাকুন। মশলা কষে তেল ছাড়লে গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা কোফ্‌তা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরমমশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

পরিবেশন টিপস

এই বেগুনের কোফতা গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। স্বাদ বদলাতে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করুন!

🍽️ স্বাদে অতুলনীয় বেগুন কোফতা

একঘেয়ে বেগুন ভাজা বা ভর্তা ছেড়ে আজই ট্রাই করুন এই রাজকীয় স্বাদ!

home3