
শুরু হয়ে গিয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। আজই প্রথম দফার নির্বাচন রয়েছে ১৫২ টি আসনে। এর মাঝেই বিভ্রান্তি ছড়িয়েছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় ব্যাঙ্ক খোলা থাকবে নাকি বন্ধ? তবে তা নির্ভর করছে কোন জেলার বাসিন্দা তার উপরে। জানা যাচ্ছে, ২৩ এবং ২৯ তারিখ ভোট রয়েছে রাজ্যে। এই দুদিন সংশ্লিষ্ট এলাকাগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
নির্বাচনের সময় কোথায় কোথায় বন্ধ ব্যাঙ্ক
জানা যাচ্ছে, নির্বাচনের স্পেশ্যাল ছুটির নির্দেশিকা অনুযায়ী বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ব্যাঙ্কিং পরিষেবার উপরে পুরোপুরি প্রভাব পড়বে না। জানা যাচ্ছে, ২৩ তারিখ ১৭ টি জেলা এবং ২৯ তারিখ বাকি ৭ টি জেলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্কের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলিতে ভোটের দিনগুলিতে স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান এবং প্রাইভেট অফিসও বন্ধ থাকবে।

ব্যাঙ্ক বন্ধ থাকলে কী করণীয়: ২৩ এবং ২৯ এপ্রিল যেখানে যেখানে ভোট নেই সেখানে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকবে। ব্যাঙ্ক বন্ধ থাকলে প্রয়োজন মতো আগাম নগদ টাকা তুলে রাখা যায়। চেক ডিপোজিট বা ব্যাঙ্কে অন্যান্য কাজ থাকলে তাও আগেভাগে সেরে রাখাই ভালো।
কোন পরিষেবা চালু থাকবে: যদিও ব্যাঙ্ক বন্ধ থাকলেও বিভিন্ন পরিষেবাগুলি পাওয়া যাবে। এটিএম, ইউপিআই লেনদেন থেকে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং এর মতো সুবিধা পাওয়া যাবে।
ব্যাঙ্ক এবং সরকারি অফিস বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু থাকবে ভোটের দিন। হাসপাতাল, এমার্জেন্সি সার্ভিস থেকে সরকারি যানবাহন চালু থাকবে ভোটের দিনগুলিতে।
Credit – banglahunt.com
