Bangla Panjika 2026

ডিমের ডেভিল পছন্দ? তা হলে বাড়িতেই বানান সহজ এই রেসিপি

ডিমের ডেভিল রেসিপি | Egg Devil Recipe
Egg Devil
বিকেলের নাস্তা

সময়

৪৫ মি.

পরিবেশন

৬ জন

কঠিনতা

সহজ

বিকেল মানেই ভাজাভুজির স্বাদ। তবে বাইরের তেলেভাজা, চপ-কাটলেটের চেয়ে যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন মনের মতো স্ন্যাক্স, তা হলে মন্দ কী?

মাছ, মাংস হোক বা ডিম, বাঙালির রসনাবিলাসে স্ন্যাক্সের তালিকায় জায়গা করে নিয়েছে অন্যতম ডিমের ডেভিল।

🍳 প্রয়োজনীয় উপকরণ

ডিম: ৬টি
আলু: ৩ টি
মটন কিমা: ২০০ গ্রাম
কুচোনো পিঁয়াজ: ১ কাপ
আদা-রসুন বাটা: ৩ চা চামচ
ভাজা মশলা: ৪ চা চামচ
ব্রেডক্রাম্ব: ১ কাপ
সাদা তেল: ৩ কাপ (ভাজার জন্য)

* এছাড়া হলুদ, লঙ্কাগুঁড়ো, গরম মশলা, ময়দা, ধনেপাতা, নুন ও গোলমরিচ স্বাদমতো।

Preparation

🔪 তৈরি করার পদ্ধতি

সেদ্ধ ও প্রস্তুতি

ডেভিলের ভিতরের পুরের জন্য ডিমগুলো সেদ্ধ করে নিন। আগে থেকেই সেদ্ধ করে রাখুন মটন কিমা ও আলু। সেদ্ধ ডিমের খোলা ছাড়িয়ে ছুরি দিয়ে লম্বালম্বি দু’ভাগে কেটে নিন।

পুর তৈরি

কড়ায় তেল গরম করে পিঁয়াজ কুচি ভাজুন। সোনালি হলে কিমা ও আলু মাখা মেশান। সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষে নিন যাতে মিশ্রণটি আঁট হয়। নামিয়ে ধনেপাতা মিশিয়ে ঠান্ডা করুন।

ডেভিলের আকার ও ভাজা

কাটা ডিমের চারপাশে আলুর পুর পুরু করে মাখিয়ে ডিম্বাকৃতি আকার দিন। এবার কাঁচা ডিম ও ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্ব মাখান। ফ্রিজে ১ ঘণ্টা রেখে ডুবো তেলে লাল করে ভেজে নিন।

পরিবেশন টিপস

গরম গরম ডিমের ডেভিলের ওপর সামান্য বিটনুন ছড়িয়ে কাসুন্দি, টমেটো সস এবং পেঁয়াজ-শসার কুচির সঙ্গে পরিবেশন করুন। বিকেলের আড্ডায় এর কোনো তুলনা নেই!

🍽️ ঘরে তৈরি ডিমের ডেভিল

বৃষ্টির বিকেলে মন ভালো করা এক রাজকীয় স্বাদ

home3