Bangla Panjika 2026

বদলে গেল পূর্বাভাস! বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, রাত পোহালে আবহাওয়ার আসল ‘গেম’: আগাম আপডেট

ঝড়বৃষ্টি শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গে। পূর্বাভাস ছিল শুক্রবার থেকে বদলাবে পরিস্থিতি। তবে তার আগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। হচ্ছে শিলাবৃষ্টিও। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। তালিকার প্রথমে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

রাতের দিকেও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে। তবে সতর্কতা জারি নেই কোথাও। আগামীকাল অবশ্য সতর্কতা রয়েছে। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলারই কিছু অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

২৭ মার্চ হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। টানা রবিবার পর্যন্ত মেঘলা আকাশ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও কালবৈশাখীর দাপট দেখা যাবে।

রাত পোহালে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা। অধিক দুর্যোগের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এই সব জেলার কিছু কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এক নজরে উত্তরের আবহাওয়া

দুর্যোগের ঘনঘটা উত্তরেও। উত্তরবঙ্গের জেলায় জেলায় হলুদ সতর্কতা রয়েছে। মূলত ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৬০ কিমি বেগে। বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি থাকছে উত্তরে।

source – banglahunt.com

home3