
এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশে এবার ১০০ টি নতুন বিমানবন্দর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে, উড়ান ২.০ পরিকল্পনাও অনুমোদন পেয়েছে। ভ্রমণ সুবিধার জন্য IVFRT প্রকল্পটির মেয়াদ ৫ বছরের জন্য বাড়ানো হয়েছে। অর্থাৎ, এই প্রকল্পটি এখন আগামী ৫ বছর, অর্থাৎ ১ এপ্রিল, ২০২৬ থেকে ৩১ মার্চ, ২০৩১ পর্যন্ত কার্যকর থাকবে। এর প্রধান উদ্দেশ্য হল ভারতের ইমিগ্রেশন ও ভিসা ব্যবস্থার আধুনিকীকরণ করা।
উড়ান প্রকল্পে দেশে ২৮,৮৪০ কোটি টাকা খরচ হবে:
সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করতে সরকার এই পুরো প্রকল্পের জন্য ১২,১৫৯ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। এই বিমানবন্দরগুলি চ্যালেঞ্জ মোডে নির্মাণ করা হবে। যার অর্থ হল, এই বিমানবন্দরগুলির জন্য শহর বা রাজ্যগুলির মধ্যে প্রতিযোগিতা হবে। যে শহর দ্রুত ও দক্ষতার সঙ্গে সর্বাধিক জমি, নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করবে, বিমানবন্দর নির্মাণের জন্য তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
২০০ টি নতুন ও আধুনিক হেলিপ্যাড নির্মাণ করা হবে:
জানিয়ে রাখি যে, সরকার দেশজুড়ে ২০০টি নতুন ও আধুনিক হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা করছে। মূলত, পার্বত্য অঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং দ্বীপগুলিতে, যেখানে রাস্তা নির্মাণ করা কঠিন, সেখানে হেলিকপ্টারই হবে পরিবহণের প্রধান মাধ্যম। এর জন্য সরকার ৩,৬৬১ কোটি টাকা ব্যয় করবে। এছাড়াও, ভারতে বিমান তৈরির বিষয়কেও উৎসাহিত করা হবে এবং নতুন বিমান কেনা হবে। এই কাজের জন্য ৪০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে ৩ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, বুধবার মন্ত্রিসভার বৈঠকে ৩ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, ভারতে আগত বিদেশিদের ভিসা, রেজিস্ট্রেশন এবং তাঁদের গতিবিধি অনুসরণ সংক্রান্ত প্রকল্পটি আগামী ৫ বছরের জন্য (২০৩১ সাল পর্যন্ত) বর্ধিত করা হয়েছে। এর জন্য ১,৮০০ কোটি টাকা ব্যয়।করা হবে যাতে নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া আরও উন্নত করা যায়।
দ্বিতীয় সিদ্ধান্তটি হল উড়ান প্রকল্পের সম্প্রসারণ। এর ফলে যা সারা দেশের ছোট শহরগুলিকে বিমান ভ্রমণের মাধ্যমে সংযুক্ত কররার লক্ষ্য নেওয়া হয়েছে। এটি আগামী ১০ বছরের জন্য (২০৩৬ সাল পর্যন্ত) অনুমোদন পেয়েছে। সরকার এই প্রকল্পে ২৮,৮৪০ কোটি টাকা ব্যয় করবে। যা সাধারণ মানুষের জন্য বিমান সফরকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে। তৃতীয় সিদ্ধান্তটি পরিবেশ সংক্রান্ত। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত ২০২৫ থেকে ২০৩৫ সালের জন্য নতুন পরিবেশগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যাতে দেশে দূষণ কমানো যায় এবং প্রকৃতি রক্ষা করা যায় সেই লক্ষ্যেই মন্ত্রিসভা এটির অনুমোদন করেছে।
source – banglahunt.com
