বিকেলের চা-এর সঙ্গে বানিয়ে ফেলুন সুস্বাদু ও স্বাস্থ্যকর সাবুদানার পকোড়া…
প্রস্তুতি
৪-৫ ঘণ্টা
রান্না
১৫-২০ মি.
পরিবেশন
২-৩ জন
বিকেলবেলা বাড়িতে সকলে থাকলে ভালো মন্দ কোন কিছু তৈরি করতে সকলের ইচ্ছে করে। তবে ভালো-মন্দ রান্না করতে গেলে অতিরিক্ত তেল শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তাই আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা একদিকে যেমন স্বাস্থ্যকর, অপরদিকে এটি বানাতে খুব সামান্য সময় লাগবে।
উপকরণ (Ingredients)
রান্নার পদ্ধতি (Method)
প্রস্তুতি
প্রথমে সাবুদানা গুলোকে প্রায় চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। প্রেসার কুকারে আলু সিদ্ধ করে ভালোভাবে মেখে নিন। কড়াইতে চিনেবাদাম ভেজে গুঁড়ো করে নিন।
মিশ্রণ তৈরি
একটি পাত্রে ভেজানো সাবুদানা জল চিপে তুলে নিন। এর মধ্যে ম্যাশ করা আলু, বাদাম গুঁড়ো, আদা বাটা, জিরে, কাঁচালঙ্কা, ধনেপাতা, পিঁয়াজ কুচি, লেবুর রস এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন।
ভাজা ও পরিবেশন
মিশ্রণটি থেকে ছোট ছোট পকোড়ার আকার দিন। কড়াইতে তেল গরম করে পকোড়াগুলো লালচে ও মুচমুচে করে ভেজে নিন। গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন!
প্রয়োজনীয় টিপস
- সাবুদানা ভেজানোর পর জল খুব ভালো করে ঝরিয়ে নেবেন, নাহলে পকোড়া নরম হয়ে যেতে পারে।
- মুচমুচে ভাব বাড়াতে মিশ্রণে অল্প চালের গুঁড়ো মেশাতে পারেন।
☕ বিকেলের আড্ডায় সেরা
গরম চা আর মুচমুচে সাবুদানা পকোড়া—বিকেলের আড্ডা জমানোর জন্য পারফেক্ট কম্বিনেশন!
