Bangla Panjika 2026

আবহাওয়ার খামখেয়ালি! চৈত্র সেলের মাঝে আচমকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস,আগাম আপডেট

চৈত্র মাস শুরুর প্রায় আগের থেকেই প্রতিদিন দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বৃষ্টি হয়েই চলেছে। চলতি সপ্তাহের শেষের দিকে শুক্র ও শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি পরিমান বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র জায়গায়।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরে পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে চৈত্র সেলের বাজার মাটি হতে চলেছে বলেও মনে করা হচ্ছে। তাছাড়া বৃষ্টিপাত হলেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস।

তবে হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে বঙ্গে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনি ও রবিবার কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতরা। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। যদিও রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তার সঙ্গে কমতে পারে এই বৃষ্টির পরিমাণও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না।

তবে বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়ায় হালকা থেকে মাঝারির বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় সামন্য বৃষ্টি হতে পারে। একই সঙ্গে শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় ঝড়বৃষ্টি চলবে। কিন্তু শুক্রবার থেকে উত্তরবঙ্গেও দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে বলে মনে করছে আবহাওয়া দফতর। সর্বোপরি চলতি সপ্তাহে সপ্তাহ শেষ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

source – banglahunt.com

home3