
দুই বঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি চলছে। আজও সেই সম্ভাবনা থাকছে রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। জেলায় জেলায় ভারী কালবৈশাখীর ঝড়েরও সম্ভাবনাও রয়েছে। কবে শান্ত হবে পরিস্থিতি? কী বলছে আবহাওয়া দপ্তর? জানুন সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ রবিবার ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কমলেও কমতে পারে। বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামীকাল সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। ফের মুড সুইং হতে পারে আবহাওয়ার।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের প্রভাব বাড়বে। বিকেলের দিকে অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তার পর ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

আপাতত তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে দিনের বেলায়। আবহাওয়া দপ্তর বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টি চলছে।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গে এদিনও বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
source – banglahunt.com
