
আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ দূরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য রেল পরিষেবা ব্যাহত থাকবে। যার ফলে সমস্যার সম্মুখীন হবেন নিত্যযাত্রীরা। পাশাপাশি এই সময় একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন একদিকে যেমন বাতিল করা হয়েছে। অন্যদিকে বেশ কিছু ট্রেনের যাত্রা আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও নির্ধারিত সময়ের তুলনায় বেশ কয়েকটি ট্রেন দেরি করে চলাচল করবে বলেও জানানো হয়। যার ফলে নতুনভাবে ফের একবার অসুবিধা সম্মুখীন হতে চলেছেন আদ্রা ডিভিশনে যাত্রীরা।
৬-১২ এপ্রিল দক্ষিণ-পূর্ব রেলে বিভ্রাট, কোন কোন ট্রেন বাতিলের তালিকায়?
সূত্রের খবর, আগামী ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল অর্থাৎ এক সপ্তাহ পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য রোলিং ব্লক নেওয়া হয়েছে। এই কাজের ফলে ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এই বিষয়ে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানান, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ৪টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।
এই কাজের জন্য আগামী ৭,১০ ও ১২ এপ্রিল বেশকিছু ট্রেন বাতিল থাকবে। যার মধ্যে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। তাছাড়া আগামী ১২ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার।

পাশাপাশি আগামী ৭, ১০ ও ১২ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার। এছাড়াও ৬,৯ ও ১২ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৬১/৬৮০৬২ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার।
কাজের জন্য যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ৮ এপ্রিল আদ্রায় আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে। এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে। তবে রেলের এই সিদ্ধান্তে আদ্রা ডিভিশনের উপর নির্ভরশীল হাজার হাজার নিত্যযাত্রীদের দৈনন্দিন যাতায়াতে বড়সড় সমস্যা তৈরি হতে চলেছে। পাশাপাশি অফিস যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রীরা সকলেই বড়সড় ভোগান্তির সম্মুখীন হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
source – banglahunt.com
