Bangla Panjika 2026

তুমুল দুর্যোগ শুরু! দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির জোড়া সতর্কতা আগামী দু’ঘণ্টায়

পূর্বাভাস মতোই সকাল থেকে আকাশের মুখ ভার। জোর হাওয়া বইছে। আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে ফের ভিজবে বঙ্গ। আগামী দু’ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। একটানা সাতদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোন কোন জেলায় সতর্কতা জারি? জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সর্তকতা জারি রয়েছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

বৃষ্টির পাশাপাশি দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। জেলায় জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি আবার কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। ফলত তাপমাত্রাও নামবে। বৃষ্টির কারণে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝড়ও উঠতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দুর্যোগের অধিক সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।

এক নজরে উত্তরের আবহাওয়া

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মোটের উপর উত্তরের সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

source – banglahunt.com

home3