Bangla Panjika 2026

যাত্রীদের জন্য বড় খবর! দমদমে ১২টি লোকাল ট্রেন বাতিল, সময়সূচিতে পরিবর্তন

 নিত্যযাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ শিয়ালদহ ডিভিশনে দমদম শাখায় কাজের জন্য প্রায় বারোটি ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে সমস্যায় পরবেন নিত্যযাত্রীরা। জানা যায়, এপ্রিল মাসের ৪ ও ৫ তারিখ প্রায় সাড়ে চার ঘণ্টার জন্য ট্রাফিক ব্লক করার পরিকল্পনা করেছে পূর্ব রেল। এর ফলে বেশ কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হল।

দমদমে ১২টি লোকাল বাতিল তারিখ জেনে নিন

সূত্রের খবর, ৪ ও ৫ এপ্রিল দমদম জংশনে ট্রাফিক ব্লক করা হচ্ছে। এর ফলে আপ ও ডাউনলোড মিলিয়ে মোট ১২ টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছাড়বে। জেনে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।

(শনিবার) রাত ১০.২৫-এর শিয়ালদা-ডানকুনি লোকাল
(শনিবার) রাত ১১.৪০-এর ডানকুনি-শিয়ালদা লোকাল
(শনিবার) রাত ১১টা ৫৮ -র শিয়ালদা-রানাঘাট মেমু লোকাল
(শনিবার) রাত ১১টা ১৫-এর শিয়ালদা-নৈহাটি লোকাল
(শনিবার) রাত ১১টা ১৫-এর নৈহাটি-শিয়ালদা লোকাল
(শনিবার) রাত ১০টা ৩৭-এর শিয়ালদা-বনগাঁ লোকাল
(শনিবার) রাত ১০টা ৪০-এর বনগাঁ-শিয়ালদা লোকাল
(শনিবার) রাত ১০টা ২২-এর কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল

(রবিবার) ভোর ৪টে ৭-এর শিয়ালদা-ডানকুনি লোকাল
(রবিবার) ভোর ৫টার ডানকুনি-শিয়ালদা লোকাল
(রবিবার) ভোর ৩টে ২০-র শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল
(রবিবার) ভোর ৩টে ১০-এর শিয়ালদা-বনগাঁ লোকাল

এই বিষয়ে  পূর্ব রেলের তরফে এখনও এই ব্লক সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে রেলের অন্তরের খবর, গত সোমবার এই বিষয়ে ব্লক মঞ্জরি দেওয়া হয়েছে। তবে শনিবার রাতে বিপুল সংখ্যক যাত্রী সপ্তাহান্তের ছুটি কাটাতে ট্রেনে করে বনগাঁ, কৃষ্ণনগরের মতো দূরের গন্তব্যে বাড়ি ফেরেন। ফলে রাতের বেশ কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়বেন তাঁরা। কিন্তু এই ব্লকের ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হবেন।

পাশাপাশি রবিবার ভোরে বিপুলসংখ্যক ব্যবসায়ী ফুল, মাছ, মিষ্টি সামগ্রিক নিয়ে বিভিন্ন জেলা থেকে শিয়ালদাও কলকাতা সংলগ্ন শহরতলিতা আসে। তারাও এই ব্লকিং এর ফলে এবং ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়বেন।

source – banglahunt.com

home3