Bangla Panjika 2026

বার্ষিক ১ লক্ষের আয়! মোদী সরকারের এই দুর্ধর্ষ স্কিম মহিলাদের করছে স্বাবলম্বী, কীভাবে করবেন আবেদন?

মহিলাদের সুবিধার্থে এবং তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্ন যোজনা পরিচালনা করে কেন্দ্রীয় সরকার। সেগুলির মধ্যে অন্যতম হল লাখপতি দিদি যোজনা। যেটি গ্রামীণ অর্থনীতিকে নতুন রূপ দিতে এবং মহিলাদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য হলো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৩০ কোটি মহিলাকে লাখপতি হিসেবে গড়ে তোলা এবং তাঁদের বার্ষিক আয় কমপক্ষে ১০০,০০০ টাকা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই গুরুত্বপূর্ণ প্রকল্প দেশের গ্রামগুলিতে মহিলাদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে নতুন ঢেউ তুলেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

লাখপতি দিদি যোজনা:

জানিয়ে রাখি যে, লাখপতি দিদি প্রকল্পটি মূলত গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের লক্ষ্য করে তৈরি। সরকার এই মহিলাদের শুধু আর্থিক সহায়তাই প্রদান করে না, বরং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাঁদের স্বনির্ভর করে। যাতে তাঁরা নিজেদের ছোট ব্যবসা শুরু করতে সক্ষম হন।

এই প্রকল্পের অধীনে প্রদত্ত প্রধান প্রশিক্ষণসমূহ:

LED বাল্ব তৈরি:

 মহিলাদের বৈদ্যুতিক সরঞ্জাম ও বাল্ব তৈরির প্রশিক্ষণ।

সেলাই ও বুনন:

 আধুনিক ফ্যাশন এবং পোশাক শিল্পের উপযোগী দক্ষতা।

মাশরুম চাষ ও দুগ্ধ উৎপাদন:

 কৃষিভিত্তিক ব্যবসার জন্য কারিগরি জ্ঞান।

ড্রোন অপারেটর (নমো ড্রোন দিদি):

 কৃষিক্ষেত্রে সার ও কীটনাশক প্রদানের জন্য ড্রোন ওড়ানোর প্রশিক্ষণ।

কীভাবে আবেদন করবেন:

 জানিয়ে রাখি যে, লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পেতে হলে, ইচ্ছুক মহিলাকে অবশ্যই একটি স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্য হতে হবে। নিকটতম অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা পঞ্চায়েত অফিসে গিয়ে এই সম্পর্কে আরও তথ্য জানাতে হবে। সেখানে মহিলাদের দলের মাধ্যমে একটি বিজনেস প্ল্যান জমা দিতে হবে। যার পরে সরকার তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করবে।

source – banglahunt.com

home3