
বৈশাখে একদিকে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও অস্বস্তির কারণে রয়েছে সতর্কতা। অন্যদিকে হচ্ছে কালবৈশাখী ঝড়ও। এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। দোসর হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বাকি কোথায় কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তর বলছে, আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলা ভিজবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।
এদিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর আগামীকাল মূলত আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমানে। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়-বৃষ্টির কারণে আগামী দু’দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গে। তারপর ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে অক্ষরেখা ও সক্রিয় ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগরথেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি হচ্ছে।
এক নজরে উত্তরের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টি হবে। শনিবার এর ব্যাপকতা বাড়তে পারে।
Credit – banglahunt.com
