Bangla Panjika 2026

হয়ে যান সতর্ক! ভারতে আর বিক্রি করা যাবে না এই কোম্পানিগুলির CCTV? কী জানাল কেন্দ্র?

এবারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মূলত, আগামী ১ এপ্রিল থেকে, ভারতে চিন থেকে আসা ইন্টারনেট কানেক্টেড সিসিটিভি ক্যামেরা বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করা হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন থেকে কোনও কোম্পানি নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড পূরণ না করে ভারতে এই ধরণের ক্যামেরা বিক্রি করতে পারবে না।

CCTV ক্যামেরা প্রস্তুতকারীদের কী কী শর্ত পূরণ করতে হবে:

সরকারের নতুন নিয়ম অনুযায়ী, CCTV ক্যামেরা প্রস্তুতকারীদের তাদের পণ্য সম্পর্কিত সমস্ত তথ্য সরকারের কাছে জমা দিতে হবে। পাশাপাশি, তাদের এটাও নিশ্চিত করতে হবে যে এই ডিভাইসগুলি সম্পর্কিত তথ্য যেন ভারতের বাইরে হস্তান্তর না করা হয়। যেসব কোম্পানি এই নিয়মগুলি অনুসরণ করবেনা, তাদের পণ্য নিষিদ্ধও করা হতে পারে।

 বলা হচ্ছে যে, এই নতুন নিয়মের ফলে Hikvision ও Dahua-র মতো প্রধান চিনা সংস্থাগুলির ভারতীয় বাজার বিশেষভাবে প্রভাবিত হতে পারে। কারণ তাদের অনেক পণ্য এখন নতুন সুরক্ষা মানদণ্ডের আওতাভুক্ত হবে।

নতুন নির্দেশিকা অনুসারে, সমস্ত সিসিটিভি ইকুইপমেন্টকে সরকারি পরীক্ষাগার থেকে পরীক্ষা ও সার্টিফিকেশন গ্রহণ করতে হবে। এছাড়াও, ডেটা সুরক্ষা এবং লোকাল স্টোরেজ সংক্রান্ত নিয়মকানুনও মেনে চলতে হবে। এছাড়াও, কোম্পানিগুলিকে তাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।

 সরকারের মত অনুযায়ী, এই বড় পদক্ষেপটি দেশের নিরাপত্তা জোরদার করতে এবং সংবেদনশীল তথ্যের অপব্যবহার রোধ করতে সাহায্য করবে। এছাড়াও, এই পদক্ষেপ ভারতীয় ব্র্যান্ডগুলিকেও উৎসাহিত করবে বলে অনুমান করা হচ্ছে।

source – banglahunt.com

home3