
দেখতে দেখতে গরমকাল চলেই আসলো। এই সময় বহু মানুষ ঘুরতে যাওয়ার জন্য উত্তরবঙ্গ যায়। যার ফলে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে থাকে চোখে পড়ার মতন ভিড়। কিন্তু গরমকালে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে কলকাতা থেকে ডিব্রুগড় পর্যন্ত বেশ কিছু স্পেশাল ট্রেন দিল রেল। যেখানে যাত্রা পথে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে। এর ফলে কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের উত্তরবঙ্গে যাতায়াত করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ।
গরমের ছুটিতে বাড়তি সুবিধা, NJP স্পেশাল ট্রেনের সময়সূচি প্রকাশ
রেলের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা থেকে ট্রেনটি ডিব্রুগড়ের উদ্দেশে ০৫৯৩১ রওনা দেবে ৬, ১৩, ২০, ২৭ এপ্রিল। পাশাপাশি মে মাসে ট্রেনটি চলবে ৪, ১১, ১৮, ২৫ তারিখ। অন্যদিকে, জুন মাসে ১ তারিখ কলকাতা থেকে ছাড়বে এই ট্রেন। প্রতি সোমবার কলকাতা থেকে মোট ৯ দিন এই ট্রেনটি যাত্রা করবে। এরফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ডিব্রুগড় থেকে ট্রেনটি কলকাতার উদ্দেশে চলবে ৪, ১১, ১৮, ২৫ এপ্রিল। মে মাসে ট্রেনটি চলবে ২, ৯, ১৬, ২৩ ও ৩০ তারিখে। এক নজরে দেখে নিন নতুন ট্রেনের টাইম টেবিল গুলো।
ট্রেনের টাইম টেবিল দেখে নিন:
প্রতি সোমবার মাঝরাতে ২.৩০-এ কলকাতা থেকে ছেড়ে ডিব্রুগড়ে পৌঁছবে পরের দিন সকাল ৬:৩০ মিনিটে। এটি NJP স্টেশনে দাঁড়াবে সোমবার দুপুর ১:৪৫ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি NJP স্টেশনে ১০ মিনিট দাঁড়াবে।
আবার ফিরতি পথে ট্রেনটি শনিবার বিকেল ৫টায় ডিব্রুগড় থেকে ছেড়ে NJP স্টেশনে পৌঁছবে রবিবার বেলা ১১:৫ মিনিটে। সেটি কলকাতা এসে পৌঁছবে রাত ১২:৩০ মিনিটে। ফেরার পথেও ট্রেনটি NJP স্টেশনে ১০ মিনিট দাঁড়াবে।

ট্রেনটি কোন স্টেশনে দাঁড়াবে?
ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদা টৈউন, নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়াও ধেমাজি, উত্তর লখিমপুর, হারমুটি জংশন, বিশ্বনাথ চারিআলি, রঙ্গাপাড়া নর্থ, উদালগুড়ি, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়ারাবাড়ি রোড, কিষানগঞ্জ, বারসোই, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, কাটোয়া, নবদ্বীপধাম এবং নৈহাটি জংশনেও দাঁড়াবে।
ট্রেনের কোচের গঠন বুঝে নিন:
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনে এসি–২ টিয়ার কোচ থাকবে ২টি, এসি–৩ টিয়ার কোচ দেওয়া হচ্ছে ৬টি, স্লিপার ক্লাস কোচ রয়েছে ৮টি, জেনারেল কোচ থাকবে ৪টি। অন্যদিকে, পাওয়ার কার থাকবে ১টি, এলএসএলআরডি কোচ থাকবে একটি।
source – banglahunt.com
