Bangla Panjika 2026

কেন্দ্রীয় বিদ্যালয়ের অ্যাডমিশন শুরু, কীভাবে আবেদন করলে সুযোগ পাবে আপনার সন্তান জানুন

আপনিও কি চান আপনার সন্তান কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করুক। তাহলে রয়েছে সুখবর। কারণ কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির সময়সূচি প্রকাশ করেছে। বালবাটিকা ও প্রথম শ্রেণির জন্যই এই ভর্তি। জানা যায় ২০ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে এই ভর্তির আবেদন গ্রহণ করা হবে। এছাড়াও কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল।

ভর্তির প্রক্রিয়া শুরু KVS-এ, সুযোগ পেতে কী কী শর্ত মানতে হবে দেখুন

এই ভর্তির প্রক্রিয়ার আবেদন চলবে ২ এপ্রিল পর্যন্ত। প্রসঙ্গত কেন্দ্রীয় বিদ্যালয় বালবাটিকার তিনটি স্তর রয়েছে। যেখানে, বালবাটিকা ১, বালবাটিকা ২ এবং বালবাটিকা ৩। এছাড়াও ভর্তির আবেদন করার বয়সের মাপকাঠিও দেখে নেওয়া প্রয়োজন।

জানা যায় সরকারি হিসাব অনুযায়ী বালবাটিকা ১-এর জন্য ৩-৪ বছর, বালবাটিকা ২-এর জন্য ৪-৫ বছর, এবং ৫ থেকে ৬ বছরের শিশুরা বালবাটিকা ৩-এ ভর্তি হতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য পড়ুয়ার বয়স অন্তত ছ’বছর হতে হবে।

এছাড়াও কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার অধিকার আইনের আওতায় ২৫ শতাংশ আসন সংরক্ষিত থাকে তফসিল জাতি ও উপজাতির জন্য। যার মধ্যে ১৫ শতাংশ তফসিলি জাতি ও তফসিলি উপজাতির জন্য ৭.৫ শতাংশ আসন সংরক্ষিত থাকছে।

একই সঙ্গে অর্থনৈতিকভাবে দুর্বল ওবিসি পরুয়াদের জন্য আসন সংরক্ষিত রয়েছে ২৭ শতাংশ পর্যন্ত। পাশাপাশি আপনারা অনলাইনেও এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। যার জন্য আপনাদেরকে কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইট এ গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। পাশাপাশি শর্তাবলী জানার জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইট-https://kvsangathan.nic.in/থেকে সমস্ত তথ্য জানতে হবে।

source – banglahunt.com

home3