Bangla Panjika 2026

দিঘা ভ্রমণ এখন আরও সহজ, এপ্রিল থেকেই চালু হচ্ছে সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার, জানুন সময়সূচি

এবার দিঘাগামী যাত্রীদের জন্য রয়েছে সুখবর। দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে এপ্রিলের প্রথম থেকেই দীর্ঘদিন ধরে এই স্পেশাল ট্রেন হিসেবে সাঁতরাগাছি দিঘা লাইনে দুটো ট্রেনকে  নিয়মিত ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে, সপ্তাহ শেষে দিঘায় ঘুরতে যাওয়া যাত্রীদের জন্য এখন সহজ হয়ে গেল। জানা যায় ৫৮০২৫ ও ৫৮০২৬ সাঁতরাগাছি দিঘা ফাস্ট প্যাসেঞ্জার ৪ এপ্রিল শনিবার থেকে চালু হবে।

যাত্রীদের জন্য সুখবর, সাঁতরাগাছি-দিঘা রুটে নিয়মিত ফাস্ট প্যাসেঞ্জার চালু

অপরদিকে ৫৮০২৯ ও ৫৮০৩০ ফাস্ট প্যাসেঞ্জার ২০ এপ্রিল থেকে পরিষেবা দেওয়া শুরু করবে। এছাড়ো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০২৮৪৭ ও ০২৮৪৮ নম্বর সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনকে পরিবর্তন করে ৫৮০২৫ ও ৫৮০২৬ নম্বর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চালানো হবে। জানা যায় এই ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার পরিষেবা দেবে। এর ফলে যাত্রীরা সহজেই দিঘায় যাতায়াত করতে পারবেন।

পাশাপাশি ৫৮০২৫ নম্বর সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার সকাল ৯:১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা হয়ে দুপুর ১২:৪৫ মিনিটে দিঘায় পৌঁছাবে। এই ট্রেনটি উলুবেরিয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে ট্রেনটির নির্ধারিত স্টপেজ থাকবে। এতে বিভিন্ন এলাকার যাত্রীরা সহজেই এই ট্রেন ধরতে পারবেন।

পাশাপাশি ৫৮০২৫ নম্বর সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার সকাল ৯:১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা হয়ে দুপুর ১২:৪৫ মিনিটে দিঘায় পৌঁছাবে। এই ট্রেনটি উলুবেরিয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে ট্রেনটির নির্ধারিত স্টপেজ থাকবে। এতে বিভিন্ন এলাকার যাত্রীরা সহজেই এই ট্রেন ধরতে পারবেন।

অন্যদিকে ৫৮০২৬ নম্বর দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার দুপুর ১:১০ মিনিটে দিঘা থেকে ছেড়ে বিকাল ৪:৫০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে। একইসঙ্গে কর্মজীবী মানুষের জন্যও বেশ সুবিধাজনক সময়সূচি। এছাড়াও রবিবারের জন্য আলাদা ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। পাশাপাশি ০২৮৯৭ ও ০২৮৯৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনের পরিবর্তে ৫৮০২৯ ও ৫৮০৩০ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। প্রতি রবিবার ৫৮০২৯ ফার্স্ট প্যাসেঞ্জার সকাল ৮:১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা হয়ে সকাল ১১:৫৫ মিনিটে দিঘায় পৌঁছাবে। ৫৮০৩০ নম্বর ট্রেন দুপুর ১:১০ মিনিটে দিঘা থেকে ছেড়ে বিকাল ৪:৫৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে।

এই বিশেষ ট্রেনের বিষয়েপাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ-সভাপতি সাগর পন্ডা জানান, এই উদ্যোগে দিঘা পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। তাছাড়াও নিয়মিত ট্রেন পরিষেবা চালু হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে এবং স্থানীয় অর্থনীতির উন্নতি ঘটবে।

source – banglahunt.com

home3