
মার্চ মাস পড়তে না পড়তে দুই বঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জায়গাতে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
যদিও বুধবার কলকাতার সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়নি। আপাতত শুকনোই থেকেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। যার ফলে ফের তাপমাত্রা আরও একবার ঊর্ধ্বমুখী দিকেই রয়েছে। পাশাপাশি জেলায় রয়েছে ভ্যাপসা গরম। কিন্তু হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও। শুক্রবার থেকে ফির আবার বৃষ্টিপাত দেখা যাবে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে। যদিও এই বৃষ্টিপাতের তীব্রতা খুব বেশি হবে না বলে মনে করা হচ্ছে। অপরদিকে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। যার কারণবশত কলকাতায় সহ গোটা দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভ্যাপসা গরম অনুভব হতে পারে।

পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গরমের পরিমাণ বাড়তে থাকবে। এছাড় ঘাম হতে পারে। তবে বিকেলের পর থেকে কিছুটা হল তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বৃহস্পতিবার বৃষ্টিপাত না হলেও, শুক্রবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি সপ্তাহ শেষে এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি চলতি সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে কালবৈশাখের প্রভাব দেখা দিয়েছিল। তবে আবার কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় ঝড়বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে বলে মনে করছে আবহাওয়া দফতর।
source – banglahunt.com
