Bangla Panjika 2026

শীতের মাঝেই এবার ঝেঁপে বৃষ্টি! ভিজবে রাজ্যের একাধিক জেলা: আজকের আবহাওয়ার খবর

তাপমাত্রা উঠছে নামছে, তবে মোটের উপর শীতের আমেজ বজায় রয়েছে রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরই মধ্যে আবার এল বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও? আবহাওয়ার সম্পূর্ণ আপডেট জেনে নিন।

আবহাওয়া দপ্তর বলছে, কলকাতার তাপমাত্রা আপাতত ১৪-১৫ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার পূর্বাভাস রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশেই থাকবে। আগামী কয়েক দিন আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা। দিনের বেলায় সূর্যের তাপে শীতের আমেজ কমবে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে। তবে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ এখনও হাওয়া হবে না। শীত বিদায় হতে হতে ফেব্রুয়ারীর প্রথমদিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ফের শীতের প্রত্যাবর্তন হবে কি না সেই বিষয়ে স্পষ্ট আপডেট নেই।

ভোর ও সকালের দিকে কোথাও কোথাও হালকা-মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু জায়গায় অধিক কুয়াশার সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশার প্রভাব থাকবে। পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এরই মধ্যে এল বৃষ্টির পূর্বাভাস। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কালিম্পঙের একটি বা দুটি অংশে। আবার বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে।

source – banglahunt.com

home3