
লা নিনার প্রভাব। শীতের দাপট ভালোই টের পাওয়া যাচ্ছে রাজ্যে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নেই। উত্তুরে ঠান্ডা হাওয়ার প্রবেশে বাধা নেই। এই কারণেই শীত বাড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। এদিকে ঠান্ডায় কাবু উত্তর। আজ থেকে নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডে
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের কোথাও এই মুহূর্তে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। সুতরাং বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই আট জেলায় শীতের প্রভাব বাড়বে আগামী কয়েকদিনে।
আগামী শনিবার পর্যন্ত পারদ ওঠানামা চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে। আবহাওয়া দপ্তর বলছে, নতুন করে তাপমাত্রা অনেকটা না কমলে আপাতত জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে।

উত্তুরে হাওয়ার কারণে কুয়াশার প্রভাব থাকবে। সকালে শিশির এবং কুয়াশার থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশার প্রভাব থাকবে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গেও ঝাঁকুনি দিচ্ছে শীত। সঙ্গে দোসর কুয়াশা। উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি রয়েছে এই সমস্ত জেলায়। আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে খুব বেশি হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই ভরপুর শীতের আমেজ থাকবে।
source – banglahunt.com
