
নভেম্বরের প্রথম সপ্তাহ গড়িয়ে দ্বিতীয় সপ্তাহ। তবে শীত আসবে আসবে করেও আসছে কই। শীতের পথে কাটা পশ্চিমি ঝঞ্ঝা, দোসর নিম্নচাপ ঘূর্ণাবর্ত। এদিকে শীত না আসায় মন খারাপ শীতপ্রেমীদের। এবার তাদের জন্যই ভালো খবর দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবশেষে নামতে চলেছে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে অবশেষে শীতের কামড়!
আবহাওয়া দপ্তর বলছে, সোমবার থেকেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে। তার আগে আপাতত তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। একধাক্কায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে সোমবার থেকে।
আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৯ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে ১৫-১৬ ডিগ্রিতে নামতে পারে পারদ। তবে পারদ পতন হলেও শীতপ্রেমীদের এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ পাকাপাকিভাবে শীত পড়তে ডিসেম্বরের প্রথম সপ্তাহ হয়ে যাবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর পশ্চিম ভারত থেকে ক্রমাগত পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। ওদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে। যা বর্তমানে বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। এর কারণে তাপমাত্রা খুব একটা নামছে না।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সপ্তাহেও উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্কই হবে। উত্তরের জেলাগুলিতে, এবার সমতলেও নামবে তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পঙ সহ উপরের দিকের জেলাগুলিতে শীতের ফিল। রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে সব জেলাতেই।
source – banglahunt.com
