World Environment Day: কেন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। জানুন কীভাবে এই দিনটি পালন করবেন আপনি।

ই পৃথিবীর বুকে প্রকৃতির কোলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয় মানুষ সহ সমস্ত জীবসমাজ। এই প্রকৃতি পরম স্নেহে লালন-পালন করে তার সন্তানকে। প্রকৃতি যা দেয় তার কিছুই হয়তো ফেরত দেওয়া হয় না বরং মানুষের অত্যাচারে আরো বেশি নগ্ন হয়ে যায় প্রকৃতির সৌন্দর্য। এই বছর প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলার অঙ্গীকার করার মাধ্যমে কারণ করুন বিশ্ব পরিবেশ দিবস।
কবে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস?
প্রতিবছর জুন মাসের ৫ তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। চলতি বছরে এই দিনটি বৃহস্পতিবার পড়েছে।
বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস
১৯৭২ সালের ৫ জুন, সুইডেনের মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য ১৯৭৩ সাল থেকে প্রতি বছর ৫ জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস।
২০২৫ সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম
২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের আনুষ্ঠানিক প্রতিপাদ্য হল ” প্লাস্টিক দূষণকে পরাজিত করুন “। এই প্রচারণার লক্ষ্য হল বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী এবং মানব স্বাস্থ্যের উপর প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।
আপনি কীভাবে পালন করতে পারেন বিশ্ব পরিবেশ দিবস?

বিশ্ব পরিবেশ দিবস পালন করার সবথেকে সহজ পদ্ধতি হলো বৃক্ষরোপণ করা। প্রতিনিয়ত যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে, তাতে আর কিছু বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে আরো কয়েক গুণ। এই তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে প্রতিবছর অন্ততপক্ষে ১০০ টি করে গাছ লাগানো প্রয়োজন। এই গাছ লাগানোর কর্মসূচি শুরু করুন বিশ্ব পরিবেশ দিবসের হাত ধরেই।
credit- hindustantimes
