Bangla Panjika 2026

মহা শিবরাত্রির উপোস করে কী খাবেন আর কোন খাবার এড়িয়ে চলবেন, জানেন?

মহা শিবরাত্রি টিপস

পবিত্র মহা শিবরাত্রি ব্রত ও নিয়মাবলী

এই বিশেষ দিনের জন্য শিব ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। এই বিশেষ দিন ভোলেবাবার দিন।

এই দিন আপনি যদি উপোস করে শুদ্ধমতে দেবাদিদেব মহাদেবের পুজো করেন এবং শিবলিঙ্গে তিন প্রহরে জল ঢালেন, তাহলে দেবতার কৃপা আপনার ওপরে সর্বদা থাকবে। আপনার জীবনে সফলতা আসবে, এমনকি আর্থিক দিকেও লাভ হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

পুষ্টি সম্মত খাবার খান

এই শিবরাত্রির দিন উপোস করে তবেই কিন্তু ভোলেবাবার মাথায় জল ঢালতে হবে। এদিন আমিষ খাবার খাওয়া যায় না, নিরামিষ খেতে হয়। তবে উপোস করলে অল্প অল্প পুষ্টি সম্মত খাবার খাওয়াই ভালো। প্রথমবার জল ঢেলে ফল, সামান্য ফলের রস বা বাটার মিল্ক খেতে পারেন। এতে শরীরে জলের ঘাটতি হবে না।

কাজুবাদাম ও আখরোট

ভোলেবাবার মাথায় দ্বিতীয় প্রহরে জল ঢালার পরে আপনি কাজুবাদাম, আখরোট অর্থাৎ ড্রাই ফ্রুটস খাবেন। এটি খেলে শরীর সুস্থ থাকবে এবং পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। কাজ করার ক্ষমতাও পাবেন, শক্তি কমবে না।

প্রচুর পরিমাণে ফল

উপোসের সময় সব ধরনের ফল খেতে পারেন। কারণ এ সময় ফল খেলে আপনার শরীরে ভিটামিন, জল এবং খনিজের ঘাটতি হবে না। যার ফলে শরীর খারাপ লাগবে না এবং মাথাব্যথা হবে না।

সাবুদানা

যারা শুধুমাত্র ফল খেয়ে থাকতে পারেন না, তারা সাবুদানা ভিজিয়ে খেতে পারেন। আবার সাবুদানা দিয়ে খিচুড়ি করেও খাওয়া যেতে পারে। এতে প্রচুর পরিমাণে শক্তি ও ফাইবার থাকে।

ময়দার তৈরি রুটি

উপবাসের দিন আপনি ময়দার তৈরি রুটি বা পরোটা খেতে পারেন। এটি খেলেও কিন্তু আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকে।

মাখনা ও ক্ষীর

মাখনা এবং ক্ষীর খেতে পারেন। সেই সঙ্গে অল্প পরিমাণে মিষ্টিও খেতে পারেন। এগুলি খেলেও পেট অনেকক্ষণ ভর্তি থাকবে।

দুগ্ধজাত খাবার

যারা মহা শিবরাত্রি উপোস করছেন তারা দুধ বা দুগ্ধজাত খাবার (যেমন দই, পনির) খাবেন। এতে শরীর ভালো থাকবে এবং জলের ঘাটতিও হবে না।

প্রচুর জল পান করুন

উপোসের সময় প্রচুর পরিমাণে জল খাবেন। সেই সঙ্গে শুকনো ফল খাওয়ার চেষ্টা করবেন, পারলে রসালো ফলও খাবেন। জল শরীরকে সতেজ রাখবে।

ভাজা খাবার ও আলু বর্জন

উপবাসের সময় ভাজা খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। এতে ক্যালোরি ও ওজন বাড়তে পারে, এবং বমি বমি ভাব বা বদহজম হতে পারে। এই সময়ে আলুও কম পরিমাণে খাবেন।

চা বা কফি বর্জন

প্রচুর জল খাবেন, কিন্তু চা বা কফি বেশি খাবেন না। এতে শরীর ডিহাইড্রেট হতে পারে, মাথা ঘুরতে পারে বা পেটে ব্যথা হতে পারে।

প্রক্রিয়াজাত খাবার বর্জন

উপোসের সময় প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকুন। প্রাকৃতিক খাবার খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো।

home3