Bangla Panjika 2026

ভূত চতুর্দশী ২০২৫র তিথি কখন থেকে পড়ছে? রইল চোদ্দশাকের নামের লিস্ট

শুভ শক্তির থেকে মুক্তির জন্যই এমন দিনে চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত।

২০২৫ সালের কালীপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। উৎসবের মরশুমে চারিদিকে কার্যত দিওয়ালি ও কালীপুজো ঘর সাজো সাজো রব। এদিকে, কালীপুজোর আগের দিনটি ভূত চতুর্দশী হিসাবে পালিত হয়। এমন দিন সম্পর্কে নানান ঘটনা কথিত রয়েছে। অনেকেই মনে করেন, এমন দিনে ১৪ পুরুষের উদ্দেশে জ্বালানো হয় চোদ্দ প্রদীপ। অশুভ শক্তির থেকে মুক্তির জন্যই এমন দিনে চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত। অনেকে আবার মনে করেন, এই দিনে দৈত্যরাজ বলি পৃথিবীতে আসেন পূজা নিতে, তাঁরই সঙ্গে আসে বহু অশুভ শক্তি। তাই এমন দিনে অশুভ শক্তির পরাজয়কে কামনা করে ১৪ প্রদীপ দেওয়া হয়।

চোদ্দ প্রদীপ জ্বালানো ও চোদ্দ শাক খাওয়ার দিন হিসাবে পরিচিত এই ভূত চতুর্দশীর তিথি কখন থেকে শুরু হবে? আগে দেখে নেওয়া যাক, ভূত চতুর্দশীর তিথি।

ভূত চতুর্দশী ২০২৫ তিথি- 

পঞ্জিকা অনুযায়ী, চতুর্দশী শুরু- ১৯ অক্টোবর রবিবার দুপুর ১:৫৪ থেকে সোমবার দুপুর ২:৫৭ পর্যন্ত

চোদ্দ শাকের তালিকা

চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে ভূত চতুর্দশীর দিনে। প্রশ্ন স্বভাবতই ওঠে কোন ১৪ টি শাক খাওয়া হয় এই দিনে। দেখে নেওয়া যাক সেই চোদ্দ শাক। জয়ন্তী, সরিষা, শাঞ্চে, হিলঞ্চ, পলতা, শুলফা, গুলঞ্চ, ঘেঁটু, শুশুনি, ওল, কেউ, বেতো, কালকাসুন্দে, নিমপাতা। এই চোদ্দ শাক অনেকে খেয়ে থাকেন। মূলত, মরশুম বদলের সময় এই চোদ্দ শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো হিসাবে মনে করা হয়। 

Credit – bangla.hindustantimes.com

home3