Bangla Panjika 2026

Yoga Day 2025: আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে কীভাবে জড়িয়ে ভারত ? ফিরে দেখা ১১ বছর আগের অতীত

International Yoga Day 2025 History: আন্তর্জাতিক যোগ দিবস ২১ জুন। এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় সারা বিশ্বে। এর নেপথ্যে অবশ্য ভারতের ভূমিকাই প্রধান।

Yoga Day 2025: মন ও শরীরের যৌথ উন্নতির জন্যই যোগব্যায়াম। যোগব্যায়াম শুধু যে শরীরের উন্নতি ঘটায় তা মোটেই নয়। বরং এটি মনের নানা সমস্যারও সমাধান বটে। মনকে কঠিন, সহনশীল ও শান্ত করতে যোগব্যায়ামের (International Yoga Day 2025) গুরুত্ব অপরিসীম। অন্যান্য ব্যায়ামের থেকে এখানেই যোগব্যায়ামের পার্থক্য ও বিশেষত্ব। যোগব্যায়াম ভারতের একটি প্রাচীন ধারার অংশ। ২০১৪ সালে সেই প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও যোগ ব্যায়ামকে গুরুত্ব দিয়ে একটি আন্তর্জাতিক দিন উদযাপনের সিদ্ধান্ত নেয়। সেই থেকেই শুরু আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) উদযাপন শুরু।

২০২৫ সালের থিম: ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগা’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ঘোষণা করেন: “Yoga for One Earth, One Health”। যা বংলায় সহজ ভাষায় তর্জমা করলে দাঁড়ায় ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগা’। এই থিমের মূল বার্তা হল—যোগার মাধ্যমে গোটা পৃথিবী ও তার বাসিন্দাদের সুস্থ করে তোলা।

‘যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ’, মানে কী?

এক পৃথিবী: মানুষ, পশু-পাখি ও গাছপালা—সবাই মিলে এই পৃথিবীকে বাড়ি বানিয়েছে। তাই আমাদের উচিত প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং পরিবেশের যত্ন নেওয়া।

এক স্বাস্থ্য: পরিবেশের স্বাস্থ্য আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন পরিবেশ ও নিজেদের সঠিকভাবে যত্ন নিই, তখন সকলেই উপকৃত হই।

যোগার অবদান: যোগা আমাদের শিক্ষা দেয় সচেতন জীবনযাপন, পরিমিত আচরণ এবং ভারসাম্য বজায় রাখার কৌশল। নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে আমরা নিজেরা যেমন সুস্থ থাকি, তেমনই পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখি।

এই থিম শুধু একদিনের প্রতীক নয়, বরং তা আমাদের প্রতিদিনের জীবনে যোগাভ্যাসের গুরুত্ব ও দায়িত্বশীলতার এক সুস্পষ্ট বার্তা।

আন্তর্জাতিক যোগ দিবসের ইতিহাস

২০১৪ সালে প্রথমবারের জন্য দিল্লির মসনদে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বছরের সেপ্টেম্বর মাসে তাঁকে রাষ্ট্রসংঘে বক্তৃতা দিতে আহ্বান জানানো হয়। সেখানেই আন্তর্জাতিক যোগ দিবসের প্রসঙ্গ উত্থাপন করেন নরেন্দ্র মোদী। যোগব্যায়ামের (International Yoga Day 2025 History) বিভিন্ন সুফলের কথা তিনি তুলে ধরেন। এর পর যোগব্যায়াম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা প্রচারের জন্য একটি বিশেষ দিন নির্ধারণের কথাও বলেন তিনি। ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সমাবেশে একটি শপথ নেওয়া হয়। যার ভিত্তিতে পরের বছর অর্থাৎ ২০১৫ সালের ২১ জুন বিশ্বের ১৭৭টি দেশ আন্তর্জাতিক যোগ দিবসে পালনে অংশ নেয়।

কেন ২১ জুন তারিখটিই নির্বাচন করা হয়েছিল ?

তাঁর কথায়, ২১ জুন তারিখটি এই দিবসটির জন্য উপযুক্ত। কারণ বিভিন্ন জাতির মধ্যে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। পাশাপাশি এই দিনে উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর উল্লম্বভাবে আলো ফেলে। উত্তর গোলার্ধের এই দীর্ঘতম দিনটিকে উত্তরায়ণের শেষ দিন বলে।

Credit – abplive(bengali)

home3