আর মাত্র কিছুদিন তারপরেই গোটা কলকাতা (Kolkata) শহর তথা গোটা রাজ্য (West Bengal) আলোর রোশনাইয়ে ঢেকে যাবে। কারণ আর কিছুদিন পরেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজো আসছে। দুর্গাপুজোকে (Durga Puja 2023) ঘিরে অর্থাৎ এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই পাঁচটা দিন মানুষ সব দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠেন।
যদিও এই আনন্দের সময় চোখ রাঙাচ্ছে বর্ষা (Monsoon) বিদায় নিয়েও যেন বিদায় নিতে চাইছে না এই নাছোড়বান্দা বৃষ্টি। একদিকে যখন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করছেন রাজ্যের সাধারণ মানুষ, তখন বৃষ্টি নতুন করে খেল দেখাতে শুরু করেছে। স্বাভাবিক প্রশ্ন উঠছে, পুজোর কটা দিন কি বৃষ্টি (Rainfall) হবে নাকি শুকনো থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আসুন জেনে নিন।
দুর্গাপূজার আবহে নাছোড়বান্দা বৃষ্টি কারণে মানুষজন কেনাকাটা করতে অধিক বাইরে যেতে পারছেন না। কারণ কেনাকাটির আনন্দ পণ্ড করে দিচ্ছে বৃষ্টি এবং অন্যান্য জায়গায় প্রতিমা নির্মাতারা মাটি শুকানোর চেষ্টা করছেন। তবে তাদেরও আশায় জল ঢেলে দিচ্ছে নাছারবান্দা বৃষ্টি। মহালয়া আসছে মাত্র ১৩ দিন বাকি তারপর থেকেই প্রতিমাগুলি আয়োজকদের কাছে পৌঁছে যেতে শুরু করবে কিন্তু সব কাজেই বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বৃষ্টি।
এদিকে কয়েকদিন আগে অবধি যেখানে শোনা যাচ্ছিল পুজোয় হয়তো ভারী বৃষ্টি হতে পারে গোটা বাংলাজুড়ে, কিন্তু এই বিষয়ে আবহাওয়া অফিসের তরফে কোনরকম শিলমোহর দেওয়া হয়নি। যদিও এরই মাঝে বড় মন্তব্য করলেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা তারা জানাচ্ছেন অক্টোবর মাসের ১৫ থেকে ২০ তারিখ অবধি অর্থাৎ ষষ্ঠী অবধি রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু তাই নয় এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গী হবে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ আবার কোথাও কোথাও রাজ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না হাওয়া অফিসের বিজ্ঞানীরা। তবে ষষ্ঠীর পর থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন হওয়া অফিস অর্থাৎ সপ্তমী থেকে দশমী অবধি রাজ্যে কোনরকম মাঝারি অথবা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সামান্য বৃষ্টি হলেও হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে দুর্গাপুজোয় যে বৃষ্টি একেবারেই হচ্ছে না, তাও কিন্তু বলা যাচ্ছে না আপনি যদি পুজো দেখতে বের হন তাহলে ছাতা সঙ্গে করে কিন্তু নিতে ভুলবেন না।
indiahood
