
বসন্তে মেতেছে প্রকৃতি, ফাগুনের আমেজে মেতেছে । দোল না হোলির আগের দিন ন্যাড়া পোড়া বা হোলিকা দহন উৎসব পালন করা হয়। এটি শুভ শক্তির জয় আর অশুভ শক্তির পরাজয়ের প্রতীক। প্রথা অনুযায়ী ন্যাড়াপোড়ার জন্য অনেকগুলি কাঠ জড়ো করা হয় এবং তার পর সেই কাঠের পুজো করে ন্যাড়া পোড়ানো হয়। উত্তর ভারতে এটিই হোলিকা দহন নামে পরিচিত। তবে মনে রাখতে হবে এই ন্যাড়া পোড়ায় কিন্তু সব কাঠ পোড়ানো যায় না।
ন্যাড়া পোড়ার জন্য অশ্বত্থ, শমী, আম, আমলকি, নীম, কলা, অশোক, বেল গাছের কাঠ ব্যবহার করবেন না। সনাতন ধর্মে এই গাছগুলিকে শুভ মনে করা হয়।
এই ন্যাড়া পোড়া হল অশুভ শক্তির বিনাশ। এদিন শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে স্তূপাকার করে ফাগুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে।
তাই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায়। বিশ্বাস করা হয় যে, এতে অশুভ শক্তি ছায়া জীবনের ওপর পড়ে না। ন্যাড়া পোড়া হল মন্দের উপর ভালর জয়ের প্রতীক।
বাংলার বাইরে এই রীতি হোলিকা দহন নামে পরিচিত। এই রীতি মূলত উত্তর ও দক্ষিণ ভারত,নেপাল কিংবা পশ্চিম বাংলার বাইরে প্রচলিত। কোনও অশুভ শক্তিকে হারিয়ে, শুভ শক্তি জয়ের উদযাপন হল এই রীতির মূল উদ্দেশ্য।

credit- abplive
