
শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট
(সূর্যসিদ্ধান্ত মতানুযায়ী)
বঙ্গাব্দঃ ১৪৩২ খ্রীষ্টাব্দঃ ২০২৫
[ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী]
দেবীর আগমন ও গমন
দেবীর গজে আগমন।
ফল – শস্যপূর্ণ বসুন্ধরা। –
দেবীর দোলায় গমন।
ফল – মড়ক।
শ্রীশ্রীদুর্গাপঞ্চমী
১০ আশ্বিন (২৭ সেপ্টেম্বর), শনিবার।
শ্রীশ্রীদুর্গাপঞ্চমী ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল 08:48AM পর্যন্ত।
সন্ধ্যাবেলা শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন।
শ্রীশ্রীদুর্গাষষ্ঠী
১১ আশ্বিন (২৮ সেপ্টেম্বর), রবিবার।
শ্রীশ্রীদুর্গাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর রবিবার সকাল 10:46AM পর্যন্ত।
পূর্বাহ্ণ 09:28AM মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা।
সন্ধ্যাবেলা শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।
মহাসপ্তমী
১২ আশ্বিন (২৯ সেপ্টেম্বর), সোমবার।
সপ্তমী ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুর 12:27PM পর্যন্ত।
পূর্বাহ্ণ 09:28AM মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু কালবেলানুরোধে সকাল 07:00AM মধ্যে আবার সকাল 08:29AM এরপর পূর্বাহ্ণ মধ্যে)- শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।
রাত্রি 11:03PM গতে 11:50PM মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর অর্দ্ধরাত্র বিহিত পূজা।
মহাষ্টমী
১৩ আশ্বিন (৩০ সেপ্টেম্বর), মঙ্গলবার।
মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 01:45PM পর্যন্ত।
পূর্বাহ্ণ 09:28AM মধ্যে (কিন্তু বারবেলানুরোধে সকাল 07:01AM মধ্যে আবার সকাল 08:29AM এরপর পূর্বাহ্ণ মধ্যে) – শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।
পূর্বাহ্ণ 09:28AM মধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতোপবাস।
সন্ধিপূজা
দুপুর 01:21PM থেকে দুপুর 02:09PM এর মধ্যে।
বলিদানঃ দুপুর 01:45PM থেকে।
মহানবমী
১৪ আশ্বিন (০১ অক্টোবর), বুধবার।
মহানবমী ০১ অক্টোবর বুধবার দুপুর 02:36PM পর্যন্ত।
পূর্বাহ্ণ 09:28AM মধ্যে (বারবেলানুরোধে সকাল 08:29AM মধ্যে) – শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা।
শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত।
পূর্বাহ্ণ 09:28AM মধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতের পারণ।
বিজয়া দশমী
১৫ আশ্বিন (০২ অক্টোবর), বৃহস্পতিবার।
বিজয়াদশমী ০২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর 02:55PM পর্যন্ত।
পূর্বাহ্ণ 09:28AM মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চরণবাংশে – শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।
বিসর্জনান্তে শ্রীশ্রীঅপরাজিতা পূজা। বিজয়াদশমী কৃত্য।
Credit – Outscar
